বন্দরের নিরাপত্তা
নিরাপত্তা ঝুঁকির আশঙ্কামোংলায় নিয়ম অমান্য করে ব্যক্তিগত কোম্পানির স্পিডবোট পার্কিংয়ের অভিযোগ
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় বন্দর কর্তৃপক্ষের সংরক্ষিত পানির জেটি অনুমোদন ছাড়া ব্যবহারের অভিযোগ উঠেছে বেসরকারি প্রতিষ্ঠান ফাস্ট মেরিন সার্ভিস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। নিজস্ব জেটি বা বোট রাখার বৈধ অবকাঠামো না থাকায় প্রতিষ্ঠানটি বন্দরের পানির জেটি ও এর সঙ্গে নোঙর করা জাহাজে স্পিডবোট বেঁধে রাখছে বলে অভিযোগ রয়েছে। এতে বন্দরের সংরক্ষিত এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।